• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে আব্বাসিয়া দরবার শরিফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও মাহফিল

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি) / ২৫৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর জেলার শ্রীপুর থানার সোহাদিয়া গ্রামস্থ ঐতিহ্যবাহী আব্বাসিয়া দরবার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবাররুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দরবার শরিফের গদ্দিনশিন পীর সাহেব শাহ সূফি আব্দুল করিম আল কাদেরি। দিনব্যাপী আয়োজিত জশনে জুলুসটি দরবার শরিফ থেকে শুরু হয়ে বরমী বাজার, বরামা চৌরাস্তা, শ্রীপুর থানা সংলগ্ন রোড, শ্রীপুর চৌরাস্তা, বাতেন সড়ক, টেঙরা বাজার ও বরমী-মাওনা রোডের শাতখামাইর হয়ে পুনরায় দরবার শরিফে এসে সমাপ্ত হয়।
এতে অংশ নেন ভাণ্ডার শরিফ, রাঙামাটি গাউছিয়া দরবার, ভাঙড়া ও গাউছুল আজম বরিয়াবর দরবার শরিফসহ বিভিন্ন দরবার শরিফের ভক্তবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিএনপি; মোঃ রতন ফকির- সদস্য , শ্রীপুর উপজেলা বিএনপি, রায়হান শেখ বাবু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক -,গাজীপুর জেলা ছাত্রদল, মুফতি মাওলানা জুনাইদ আহমাদ সিরাজি, পীর সাহেব গাউছুল আজম দরবার শরিফ, রাঙামাটি।
বক্তারা তাদের আলোচনায় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির পথনির্দেশক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষের কল্যাণ, ভ্রাতৃত্ব, ত্যাগ ও সত্যনিষ্ঠ জীবনের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আজও বিশ্ববাসীর জন্য দিকনির্দেশক। দরবার শরিফসমূহ এ শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
দরবার শরিফের পক্ষ থেকে সকল ভক্ত-আশেকান, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/