• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের চেতনাকে ধরে রাখতে চাই কাদের সিদ্দিকী

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার : / ১৩১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের চেতনাকে ধরে রাখতে চাই
আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নাই। আর যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয় আমরা তাদের সাথে নেই।

কাদের সিদ্দিকী বলেন, সেদিন ভূয়াপুর গিয়েছিলাম; মিটিং শেষে দালাল দালাল বলে শ্লোগান দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। দালাল বলা খারাপ না। একাত্তুরের দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাকে গালিগালাজ করুক সমস্যা নাই তোমরা কেউ প্রতিবাদ করবে না কারণ সন্তান পিতাকে বলতেই পারে।

তিনি শনিবার (০৬ সেপ্টেম্বর)বেলা ১২টায় দলীয় কার্যালয় খান মার্কেটে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আব্দুস সবুর খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, আব্দুল্লাহ ফির প্রতীক, এটিএম সালেক হিটলু,আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, দেলোয়ার হোসেন মাস্টার দুলাল হোসেন,হায়দার মেম্বার প্রমূখ।

বক্তব্য চলাকালীন হঠাৎ করে বঙ্গবীর কাদের সিদ্দিক অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/