• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শহীদ জিয়ার নামে গাছ রোপন করলেন ক্ষুদে খালেদা!

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষুদে খালেদাকে দেখতে উৎসুক জনতার ভিড়। সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মধ্যবাজারে গাছের চারা রোপন করেন ক্ষুদে খালেদা জিয়া। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
খালেদা জিয়ার আদলে বর্ণিল কর্মসূচীতে অংশ নেন রামিসা ফারিয়া। সে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার জহিরুল ইসলাম রমজান। তার বাবা যুবদলের কর্মী।
এ প্রসঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। যাঁর অনুপ্রেরণা আর শক্তিতে ১৭বছর আমরা জেল-জুলুম, হুলিয়া উপেক্ষা করে আন্দোলন করেছি। সেই খালেদা জিয়া আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ক্ষুদে খালেদা জিয়া হয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শিক্ষা সম্পাদক মো. মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আবিদ হাসান রাহাদ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, শিশির আহম্মেদ আপন, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুর ইসলাম হৃদয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/