• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা দারিয়াপুরে

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : কালের বিবর্তনে গ্রাম বাংলার বহু ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। একসময় বিভিন্ন মৌসুমে গ্রামে-গঞ্জে নানা খেলাধুলার আয়োজন হতো, যার অধিকাংশই এখন আর দেখা যায় না। তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা।

আজ ৩১ আগস্ট (রবিবার) দুপুর ৩টায় দারিয়াপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে নবগঙ্গা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার দূরত্ব নির্ধারণ করা হয় ৬০০ মিটার।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মোট ৩০ জন প্রতিযোগীর মধ্যে ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
এর মধ্যে—১ম স্থান অর্জন করেন দারিয়াপুর গ্রামের রনি, ২য় স্থান অর্জন করেন চাঁদপুরের সোহেল, ৩য় স্থান অর্জন করেন চাঁদপুরের নয়ন। এছাড়াও আরও ৭ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উৎসবমুখর পরিবেশে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

গ্রামবাসী আনন্দঘন পরিবেশে এই আয়োজন উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন— আরশদুল ইসলাম (ময়ূর) ও রাজ আক্তার।
রেফারির দায়িত্ব পালন করেন সেকেন্দার আলী। এছাড়া সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন— জাহাঙ্গীর হোসেন, নাহিদ হাসান, বাসার আহমেদ, শিহাব হোসেন, মানিক মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/