• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ছোট কার ও মাইক্রো গ্যারেজ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৩৯ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে ছোট কার ও মাইক্রো গ্যারেজ শ্রমিক সমাবেশ ২৪ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৪টায় ঝিনাইদহ শহরের হামদহ গ্যারেজ পট্টিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকী, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন ও সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার নয়ন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা আসাদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী কাজল।

প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তব্যে বলেন,“শুধু কমিটি গঠন করলেই হবে না, পরিবার-পরিজনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। নিজের ঘর সামলে রাখতে না পারলে নির্বাচনে জয় লাভ সম্ভব নয়। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ করতে হবে।”

বক্তব্য শেষে অনুষ্ঠানে গ্যারেজ শ্রমিক ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট নব-কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাবিবুর রহমান হাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/