• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে বড় ধরনের অনিয়ম — ডিলার একরামুল হক ৩০ কেজি পরিবর্তে দিচ্ছেন ২৯ কেজি চাল

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি: / ১৭৬ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করে চলছে প্রকাশ্য অনিয়ম। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে পানাগাড়ী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার একরামুল হক উপকারভোগীদের প্রাপ্য ৩০ কেজি চাল না দিয়ে প্রতিজনকে ২৯ কেজি চাল দিচ্ছেন।

সরকারি নিয়ম অনুযায়ী, ১৫ টাকা কেজি দরে প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও, একরামুল হক কম চাল বিতরণ করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ উপকারভোগীরা জানিয়েছেন, “সরকারি নির্ধারিত প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি, অথচ ডিলার কোনো কথা বলতে রাজি নয়।’”

কাজিপুর উপজেলা খাদ্য কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চাল কম দেওয়ার কোনো নিয়ম নেই। এটি সরকারি নির্দেশ অমান্য এবং শাস্তিযোগ্য অপরাধ।

এমন স্পষ্ট অনিয়মে স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ— দরিদ্র মানুষের প্রাপ্য চাল আত্মসাৎ করে ডিলার ব্যক্তিগত লাভবান হচ্ছেন। তারা জোর দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে একরামুল হকের ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

জনসাধারণের মনে করছেন, প্রশাসন যদি অবিলম্বে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে অন্যান্য ডিলাররাও একইভাবে অনিয়মে উৎসাহিত হবে এবং সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।

কাজিপুর উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমরা এই অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করব। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/