• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪ – নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ২১ – শে আগস্ট সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল ও ৩ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), মালদহপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) এবং দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একইদিন বিকেল ৪টায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/