• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধু র‌্যালিই নয়, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া পরিবেশ রক্ষায় এবং সবুজায়নের অংশ হিসেবে হাসপাতালসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণমানুষের পাশে ছিল এবং থাকবে। শুধু রাজপথের আন্দোলনেই নয়, মানুষের দুঃসময়ে মানবিক কর্মকাণ্ড, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার জায়গায়ও স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও দৃঢ়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/