• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে ডাকাতির ঘটনায় পিরোজপুর থেকে দুইজন গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ১৪৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নাটোরে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রাম থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি ও পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৬) ও আল আমিন।
রোববার (১৭ আগস্ট) রাতে নাটোর থেকে আগত সিআইডি টিম ও ইন্দুরকানী থানা পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আটক করে।

থানা সূত্রে জানা গেছে, নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলায় এই দুইজন পলাতক ছিলেন। তারা পিরোজপুরে এসে আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে লক্ষীদিয়া গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির মদদ থাকার অভিযোগও উঠেছে। গ্রেপ্তারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের কাছে সন্দেহজনক ছিল বলেও তারা জানান।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “নাটোরের একটি ডাকাতি মামলার আসামি পালিয়ে এসে ইন্দুরকানীতে আশ্রয় নিয়েছিল। নাটোর থেকে সিআইডি এসে আমাদের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নাটোরে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/