• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকে সেবায় অনিয়ম, রোগীদের ভোগান্তি

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি। / ১৮০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে থাকা সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মোছাঃ সজ্জিতা খাতুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও প্রায় প্রতিদিনই তিনি সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টার দিকে আসেন। অন্যদিকে বিকেল ৩টার আগেই দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ক্লিনিক বন্ধ করে চলে যান।

এ বিষয়ে সজ্জিতা খাতুন বলেন, “নদী পার হয়ে আসতে হয়, এজন্য অনেক সময় দেরি হয়ে যায়। আবার আগেভাগে চলে যেতে হয়।”

স্থানীয়রা জানান, নিয়মিত চিকিৎসা না পাওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

অভিযোগের বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাসেল বলেন, “কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়মিত রাখতে হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/