• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১৩৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব)কৃষিবিদ কৃষ্ণ রায়, আলমডাঙ্গার কৃষি অফিসার রেহেনা পারভীন, জীবননগরের কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদরের কৃষি অফিসার আনিসুর রহমান, দামুড়হুদার কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা বিএডিসি সার গোডাউনের ডিএডি শংকর দাস, বিএফএর চুয়াডাঙ্গা সভাপতি আকবর আলী, কৃষি বিপণ কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য আসলাম অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, বিএডিসি বীজ অফিসের কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীদ হাসান এবং চুয়াডাঙ্গা ছয় বিজিবির সুবেদার মোঃ সাইদুল ইসলাম।
সভায় বিএডিসি বীজ ডিলার হতে ২ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম বিএডিসি ও বিসিআইসির সার ডিলারদের সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সার বণ্টনের আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে ডিলারদের বরাদ্দ ইউনিয়নের জমির পরিমাণ অনুযায়ী নির্ধারণ করা হবে, যাতে প্রতিটি ইউনিয়নে কৃষিজমির চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা যায়।

এ সময় জেলার সার ও বীজ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/