আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বি.সি.ডি.এস)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট, শনিবার বেলা ১২টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের একটি কক্ষে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ বক্তা ছিলেন সিরাজুম মনিরা, ড্রাগ সুপার, ঝিনাইদহ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এ্যাড. কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি ও সভাপতি সদর উপজেলা বিএনপি, আব্দুল মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি, সাজেদুর রহমান পপপু, সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন আকতারুজ্জামান, কেন্দ্রীয় পরিচালক ও সভাপতি, ঝিনাইদহ জেলা বি.সি.ডি.এস।
সঞ্চালনা করেন হান্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা বি.সি.ডি.এস। আয়োজনে ছিল ঝিনাইদহ জেলা বি.সি.ডি.এস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঔষধ কত শতাংশে বিক্রি করা উচিত—এই প্রশ্নে যদি ৫% নির্ধারণ করা হয়, তবে কি সেটা সবার জন্য ভালো হবে?। এ বিষয়ে উপস্থিত বি.সি.ডি.এস সদস্যরা সম্মতি জানান।
এছাড়াও বক্তারা সঠিকভাবে ঔষধ বিক্রি, ভোক্তার অধিকার নিশ্চিতকরণ এবং কিভাবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ থেকে রক্ষা পাওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
https://slotbet.online/