আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : গাজীপুরের স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাহসী সংবাদকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সোহেল-এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঝিনাইদহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন—এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি। সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে উদাসীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রতিবাদ সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্দোলন জোরদারের আহ্বান জানান।
https://slotbet.online/