• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ৬৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সোমবার বাদ মাগরিব স্থানীয় বাসস্ট্যান্ডে স্পাইসি ওয়ান চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সচিব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, মো. ইউসুফ আলী সোনার, সহ সেক্রটারি ও ইউপি নির্বাচনে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা আরিফ মোল্লা, কর্মপরিষদ সদস্য ও সফাপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মাওলানা মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের প্রতি সাদাকে সাদা, কালোকে কালো বলার আহবান জানিয়ে বলেন, সমাজে বর্তমানে চাঁদাবাজী, দখলদারিত্বসহ বিভিন্ন অন্যায়-অনিয়ম হচ্ছে। এই অন্যায়গুলোকে আপনারা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন। আমরাও যদি কোন অন্যায় করি সেটাও আপনারা তুলে ধরুন। যাতে করে আমরা সংশোধন হতে পারি।
নওগাঁ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/