ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গাজীপুর জেলায় পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর। এসময় গাজীপুর জেলা পুলিশের একটি চৌকশ দল ডিআইজি রেজাউল করিম মল্লিকে গার্ড অব অনার” প্রদান করেন।
পরে গাজীপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি রেজাউল করিম মল্লিক গাজীপুর জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তাগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক গাজীপুর পুলিশ লাইনস্ ড্রিলসেডে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। বিশেষ কল্যাণ সভার শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্সগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। ডিআইজি সেসব সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এর পর ডিআইজি বৃক্ষ রোপন করেন এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন।
https://slotbet.online/