• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ-৩-আসনে পরিবর্তনের প্রত্যাশা ও একজন যোগ্য প্রার্থীর কথা!

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৩৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বাংলাদেশের রাজনীতিতে যখন গণতান্ত্রিক চর্চার সংকট ঘনীভূত, তখন একটি শক্তিশালী, জনসম্পৃক্ত নেতৃত্বের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনেও সেই আকাঙ্ক্ষা তীব্র। এ এলাকার মানুষ বহুদিন ধরে কার্যকর ও নিবেদিত প্রাণ নেতৃত্বের প্রত্যাশা করছে
যিনি শুধু দলের প্রতিনিধি হবেন না, হবেন সাধারণ মানুষের কণ্ঠস্বরও।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান আইনজীবী নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক জননেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যে আস্থা ও জনপ্রিয়তা তৈরি করেছেন, তা অনস্বীকার্য। তিনি শুধু একজন প্রথিতযশা আইনজীবীই নন, বরং একজন মাঠকর্মী, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরত দিতে যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় ছিলেন। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকা স্পষ্ট ও প্রভাববাহী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা ইতিমধ্যে প্রমাণিত। বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একাধিকবার নির্বাচিত হওয়া তাঁর গ্রহণযোগ্যতার শক্ত প্রমাণ। একজন ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ও প্রভাব বরাবরই দৃশ্যমান।

জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা ও একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিএনপি যদি এমন একজন পরীক্ষিত ও জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেয়, তবে ঝিনাইদহ-৩ আসনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেই মনে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/