• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ৩৭৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থয়ানে ৬ টি ইউনিয়নের ৫৪ জন গ্রাম পুলিশকে সাইকেল, পোশাক এবং ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিকাশ চন্দ্র বর্মন গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি তুলে দেন।

এ সময় উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ জন গ্রাম পুলিশ, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী এবং সকল ইলেকট্রনিক্স মাল্টিমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিকাশ চন্দ্র বর্মন বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৬০ জনের মধ্যে আমরা ৫৪ জনকে নতুন সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং এর মধ্যে রয়েছে৫ জন গ্রাম পুলিশ।
নতুন করে যোগদান করেছে। তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।

৬নংভাতুড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় বলেন, সরকারের দেওয়া সাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত এখন সাইকেলের মাধ্যমে আমরা যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান যে বাজারের প্রস্তুতি বিবেচনায় যা বেতন পায় তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক সময় হিমসিম খেতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/