• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইয়াছিনআলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১৩৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে রবিবার বিকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।
পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণাদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/