• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ড. নজরুল ও ড. হাসনাত

বার্তা প্রেরক আবদুল মালেক / ৪৩২ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ড. মো: নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখুক। দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত করে অ্যাসোসিয়েশন এগিয়ে যাক।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মালেক মাসুম শিক্ষক নিয়োগে অ্যালামনাই স্নাতকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার চাই। আমাদের স্নাতকদের মেধা যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়ায়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ড. মো: নজরুল ইসলাম খান (১৯৯৪-৯৫ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হন। অর্থ সম্পাদক দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মমিন।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও ৫৬২ জন অ্যালামনাইসহ মিডিয়া প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/