“শিক্ষা জাতির মেরুদণ্ড” আর মেরুদণ্ডকে শক্ত ও সবল রাখতেই প্রয়োজন হয় শিক্ষার মান যাচাইয়ের পরীক্ষার।
আর এসএসসি পরীক্ষা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ন পরীক্ষা। এটি শুধু একটি বোর্ড পরীক্ষা নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপনের প্রথম পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যত। তাই এসএসসি বা সমমনা পরীক্ষাকে গুরুত্ব সহকারে দেখা হয়।
জানা যায়, এবার ২০২৫ সালে সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় শ্রীপুর উপজেলার পাশের হার প্রায় ৭১ শতাংশ। অর্থাৎ ৮৪৯৭ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬০৪৩ জন। এবং অকৃতকার্য হয়েছে ২৪৫২ জন!
পরীক্ষার রেজাল্ট শিট পর্যালোচনা করে দেখা যায়, মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন শ্রীপুর উপজেলায় মোট পঞ্চান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় অবস্থিত ‘আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ’ এর শিক্ষার্থীরা শতভাগ পাশ করে অনন্য নজির স্থাপন করেছে। অন্যদিকে সর্বনিম্মে অবস্থান করা ধনুয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ২৫.৬৪ শতাংশ।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলায় এবছর এসএসসি মোট ৭০২২ শিক্ষার্থী থেকে উত্তীর্ণ হয়েছে ৫০০৯ জন। পাশের হার ৭১.৩৩ শতাংশ। দাখিল পরীক্ষায় ৯১৭ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬৩৮ জন। পাশের হার ৬৯.৫৭ শতাংশ।এবং ভোকেশনাল থেকে মোট ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯৬ জন। পাসের হার ৭১.২২ শতাংশ।

সমগ্র উপজেলায় শতভাগ পরীক্ষার্থীর সফলতার কারিগর ‘আবেদ আলী স্কুল অ্যান্ড কলেজ’ এর প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীর সমস্যা চিহ্নিত করে সমাধান করেছি। পাশাপাশি ইউএনও ব্যারিষ্টার সজীব আহমেদ স্যারের দিকনির্দেশনায় আমাদের শিক্ষকরা নিরলসভাবে কাজ করেছে বলেই আমাদের সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা এধারা অব্যাহত রাখবো।
https://slotbet.online/