• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

সাইফুল ইসলাম / ৯৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পাঠানতোলা এলাকার বলিরগো বাড়ির আইয়ুব আলীর ছেলে।

শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঠানতোলা এলাকার বলিরগো বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নাঈম নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে যায়। ওই সময় ভবনের ছাদে থাকা বিদ্যুতের তারে ভুলবশত জড়িয়ে পড়ে। এতে নাঈম গুরুতর আহত হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/