• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কালিয়া থানা ও পৌর বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঘরে ঘরে যাওয়ার আহ্বান, নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনায় দোয়া

গতকাল বুধবার (২ জুলাই) রাত ১০টায় নড়াইল জেলার কালিয়া থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় এবং কালিয়া থানা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।

সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন—
নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র জনাব জুলফিকার আলী মণ্ডল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. হায়দার পারভেজ, জিয়া পরিষদ নড়াইলের ১ নম্বর নির্বাহী সদস্য অধ্যাপক বি. এম. নাগিব হোসেন, বিএনপির ২০১৮ সালের মনোনয়নপ্রাপ্ত কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আনন্দ এস সাহা, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, দৌলতপুর ডে-নাইট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান, কালিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি, বিএনপি নেতা মোহাম্মদ মামুন এবং নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সী আসাবুর রহমান আরাফাত।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক দলীয় ঘোষণাপত্র নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে তীব্র প্রচার এবং সাংগঠনিক প্রস্তুতির আহ্বান জানান তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে সংগঠিত করার সময় এখন। তারা বলেন, বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/