• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে বসতবাড়িতে আগুনে সর্বস্ব ভস্মিভূত ॥ উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

মুসলিম হক বিরল ( দিনাজপুর) প্রতিনিধি / ৮৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

বিরলে বসতবাড়িতে আগুনে মুহুর্তে সর্বস্ব ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল নলপুকুর গ্রামের মোঃ মন্তাজ আলী এর ছেলে আমিনুল ইসলাম (৪০) এর বসতবাড়িতে বুধবার সকাল ১০.৩০ টায় আগুন লেগে বাড়ির ভেতরের মালামালগুলো সব পুড়ে ছাই। তিনি জানান, বাড়ির ভেতরে থাকা ফ্রিজ, মেজিক চুলা, ১৫ টি হাঁস, সেলাই মেশিন, আসবাবপত্র, কাপড় চোপড়, নগদ অর্ধলক্ষাধিক টাকাসহ ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ও খাবার চাল মুহুর্তে ভস্মিভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘ প্রায় ২০ ঘন্টা পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহের পর বৈদ্যুতিক ভোল্টেজ কমবেশি হওয়ার কারণে বিদ্যুতের সংযোগ হতে আগুন ছড়ায়।
উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা সংাবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে শুকনা খাবার প্রদান করে পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/