সুনির্দিষ্ট ঠাঁই নেই, যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ। শহরের স্কুল গেইট, হাট-বাজার, বিপনী বিতান, স্কুলের পাশে অঘোষিত ডাস্টবিন। যে কয়েকটি ডাস্টবিন আছে, সেগুলোও উপচে রয়েছে ময়না-আবর্জনায়। পচে-দুর্গন্ধে চারপাশের মানুষ অতিষ্ট। জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ঘেঁষে অঘোষিত ডাস্টবিন। ময়মনসিংহের গৌরীপুর পৌর নগরজুড়ে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, একটি স্কুলের সামনে অঘোষিত ডাস্টবিন, কোমলমতি শিশুরা দুর্গন্ধের শিকার হচ্ছে। ঘটনাটি দু:খজনক। এর জন্য প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, আমাদের জনবল সংকট রয়েছে। এরপরেও সর্বোচ্চ সেবাদানের চেষ্টা করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে ময়না-আবর্জনা পরিস্কার বিষয়ে পার্টশীপ পদ্ধতিতে কার্যক্রম চালু করার চেষ্টা করছি।
গৌরীপুর থানার দেয়াল ঘেঁষে কালিপুর এলাকায় একটি ডাস্টবিন ছিলো। যা নগরবাসীকে স্বস্তির স্থলে অস্বস্থি সৃষ্টি করে। সেই ডাস্টবিনটিও ভেঙে ফেলা হয়েছে। উপজেলা পরিষদের সামনে একটি ডাস্টবিন ছিলো, অনুরূপ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সেটি ভেঙে দিয়েছে। নিয়মিত পরিস্কার না করায় ডাস্টবিন নামক ‘যন্ত্রণার বাক্স’ কারো বাসাবাড়ি আর অফিসের সামনে রাখতে নারাজ এ নগরের বাসিন্দরা।
এদিকে গৌরীপুর পৌর শহরের জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের পাশে অঘোষিত ডাস্টবিনে আর্বজনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিদ্যালয়ের শিশুরা এক্ষেতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদ আল নুর তারেক জানান, আমরা গেইটে বের হওয়ার আগে আর স্কুলের পাশে যাওয়ার আগেই নাকে ধরে যেতে আসতে হয়েছে। এ দুর্ভোগের বিষয়টি স্বীকার করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, কোমলমতি শিশুদের আঙিনায় এরকম ময়লার স্তুপ, দু:খজনক।
অপরদিকে শহরের যেখানেই ফাঁকা স্থান সেখানেই অঘোষিত ডাস্টবিনে পরিণত হয়েছে। শহরের মধ্যবাজার লবন মহালে ডাস্টবিনের ময়না উপচে পরছে। সাপ্তাহিক শনিবার ও মঙ্গলবার হাটের দিনে এ ময়না-আবর্জনার স্তুপের পাশে বসছে খাদ্যের দোকান। দুর্গন্ধ সহ্য করেই রয়েছে পেয়াজ-রসুন ও কাঁচা মরিচের দোকান। দোকানদার গোলাম মোস্তফা জানান, দুর্গন্ধে থাকা যায় না। পেট ফোলে যাচ্ছে। গ্যাসের ট্যাবলেট খেতে হয় নিয়মিত। শরীরে আতর মেখে দোকানে বসি। এরপরেও দুর্গন্ধে থাকা যায় না।
অপরদিকে শহরের কাঁচাবাজার, সিনেমা হল সড়ক সড়ক, খালের উপর নির্মিত কালভার্ট সড়কের উপরে ময়লা-আবর্জনার স্তুপ। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে কঁচিকাঁচা সড়কের সামনেও ময়লার স্তুপ। স্টেশন রোডের একাধিকস্থানে ময়না-আবর্জনার স্তুপ দেখা যায়।
https://slotbet.online/