• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়ার পাথলিয়ায় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্মদিন উদযাপন

মো: রেজাউল করিম : / ৩৫১ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্মদিন উপলক্ষে আশুলিয়ার পাথলিয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা কেক কেটে ও দোয়া মাহফিল করেন।

রবিবার (৩০ জুন) সন্ধা ৮ ঘটিকায় পাথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।

এ সময় মোঃ আমিনুর রহমান বলেন, “ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শুধু আমাদের নেতা নন, তিনি সাভারবাসীর হৃদয়ের মানুষ। তার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল হবো।”

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দলের এই কঠিন সময়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এই দিনটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শারজাহান সাজু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম রহমান শুভ, আশুলিয়া থানা যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেলসহ আরো অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/