• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

মোঃ শামীম হোসাইন / ২১৩ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাজিদ খান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাতে গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সাজিদ খান উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় বুধবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান একেই এলাকার এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজিদ খানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/