• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেছারাবাদে সরকারি খাল ভরাট করে বাইপাস সড়ক

মোঃ শামীম হোসাইন / ১৮৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাল ভরাট করে বাইপাস সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে কর্ণপাত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

রোববার (২২ জুন) বিকেলে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন মো. আনিসুল ইসলাম তুহিন।

জানা যায়, গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। লিখিত অভিযোগের স্মারকের প্রেক্ষিতে শর্ত ছিল যে, সেতুর পূর্ব পাশের খালটি ভরাট না করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। সেই লিখিত শর্তকে উপেক্ষা করে একটি রাজনৈতিক স্বার্থন্বেষী মহল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রেকর্ডিও খাল ভরাট করে বাইপাস সড়ক নির্মাণ করছেন।
ফলে অতি প্রয়োজনীয় খালটি দুই-তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে। এখন বাইপাস সড়ক নির্মাণ করার কারণে খালটির পুরোপুরি অংশই ভরে ফেলা হচ্ছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যাবহত পানির অভাব দেখা দিচ্ছে। এমনকি বৃষ্টি ও বন্যার পানি অপসারণের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় সড়কও যেমন জরুরি এবং খালের পানিও ব্যবহার করাটা জরুরি। তাই খালটি যেন ভরাট না করা হয় এবং কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক সংযোগ দেওয়া হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে সুদৃষ্টি দেওয়ার জন্য জানিয়েছেন স্থানীয়রা।

স্বরূপকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. রুবেল হোসেন জানান, খালটি রেকর্ডিও তাই আমি জনস্বার্থে ভরাট করতে নিষেধ করেছিলাম। বিকল্প পথ হিসেবে কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছিলাম। কিন্তু রাজনৈতিক কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সেটা সম্ভব হয়নি।

স্বরূপকাঠি সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরুণ কুমার কর বলেন, অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী ওখানে সরকারি রেকর্ডিও খাল আছে। পার্শ্ববর্তী ব্রিজ নির্মাণের ফলে খাল অনেকটা ভরে গেছে। যেহেতু ওটা রেকর্ডিও খাল সেহেতু পরিবেশের কথা চিন্তা করে এটি পুনরুদ্ধার করা জরুরি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারি খাল ভরাটের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/