• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে যুবলীগ নেতার তাণ্ডব: নিরীহ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি, হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদাবাজির অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ / ১৩১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে যুবলীগ নেতা রেজওয়ান মোল্লা-র বিরুদ্ধে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হুমকি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায় রবিবার ( ২২ জুন) রাত আনুমানিক ৯টা নাগাদ রেজওয়ান মোল্লা এলাকায় নিরীহ মানুষের ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করছেন।

রেজওয়ান মোল্লা হলেন চাকুলিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা। তার নেতৃত্বে গড়ে উঠেছে একটি সন্ত্রাসী ছাত্রলীগ চক্র। এই চক্রের মধ্যে রয়েছেন—

১. মো. রাব্বি মোল্লা (২৬),পিতা: জহুর মোল্লা,সাং: গোপালপুর, নলদী, লোহাগড়া,পরিচয়: ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি
২. গফফার মোল্লা (৪৫), পিতা: আওল মোল্লা,গ্রাম: বলডাঙ্গা, নলদী, লোহাগড়া
৩. হানিফ মোল্লা (৪০), পিতা: আওল মোল্লা,গ্রাম: বলডাঙ্গা, নলদী, লোহাগড়া
৪. জয়নাল মোল্লা (৩৫),পিতা: আওল মোল্লা,গ্রাম: বলডাঙ্গা, নলদী, লোহাগড়া, এছাড়া আরো অনেকে।

এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই চক্রটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের টার্গেট করে নিয়মিত চাঁদা দাবি করছে এবং চাঁদা না দিলে তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
এছাড়াও রেজওয়ানের নেতৃত্বে চাকুলিয়া এবং মশাখালী এই দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে বলে যানা যায়।
আরো জানা যায়, রেজওয়ান মোল্লার ছোট ভাই রাসেল মেম্বার-ও এলাকায় কুখ্যাত। সে সম্প্রতি ৪ তারিখে ছাত্র-জনতার উপর হামলার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।
এদের বিরুদ্ধে এলাকাবাসি থানায় অভিযোগ করে এবং স্থানীয় ক্যাম্পের দায়িত্বরত অফিসার এস আই রফিকুল ইসলাম জানায় তাদের কাছে একটি ভিডিও রেকর্ডিং আসছে সেখানে দেখা যাচ্ছে রেজওয়ানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা মহিলাদের ভয়-ভীতি প্রদর্শন করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/