• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অব্যবস্থাপনায়; ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ছয়টি গ্রামের বন্যার পানি প্লাবিত

মহিউদ্দিন মহি খন্দকার / ১০৬ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ফেনী জেলার ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে এই বাঁধ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন এলাকায় মানুষ।

গত বুধবার রাতে অতিরিক্ত বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার পূর্বেই পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের চীফ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
একেই সঙ্গে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম উত্তর বরইয়া ও জগতপুরে মহুরি নদী বাঁধ নির্মাণ জন্য পরিদর্শন করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আসিফ মাহমুদ, ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, সদস্য সচিব আবুল হোসেন। উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন সহ আরও অনেক উপজেলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

স্থানীয়রা জানান, পানি ঢুকে বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এবং অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর এবং বশিকপুর সহ আশপাশের বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ফুলগাজী বাজারে ও পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরশুরাম উপজেলাতেও নদীর পাড় দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উত্তর বরইয়ায় একটি স্থানে বাঁধ ভেঙে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।

স্থানীয় গণমাধ্যম কর্মী দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মহি উদ্দিন মহি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেন; এলাকার মানুষ ত্রাণ চায় না, সেনাবাহিনী তত্বাবধানে মজবুত টেকসই বাঁধ নির্মাণ করা হোক। এটাই ফুলগাজী বাসীর একমাত্র দাবি।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/