ঝিনাইদহের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো এক নতুন মাত্রা—‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। শুক্রবার (২০ জুন) বিকেলে শহরের মোল্লাবাড়ি এলাকার মডার্ন মোড়ে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্রাট হোসেন, সময়ের আলো ও বার্তা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুজন বিপ্লব, জেলা প্রতিনিধি, ভোরের আকাশ। আলোচনায় উঠে আসে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ ও মর্যাদার প্রশ্নগুলো।
এসময় ঘোষণা করা হয় সংগঠনের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি।
বাংলাভিশন ডিজিটাল ও আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি এম আর রাসেলকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা ও স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি সেখ ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রাজীব মাহমুদ টিপু – (খোলা কাগজ),সুলতান আল এনাম – (আজকের প্রত্যাশা),আব্দুর রাজ্জাক রাজন – (কালের কণ্ঠ),সাইফুল ইসলাম – (জনবানী), আশরাফুল ইসলাম – (বাংলা এডিশন),বোরহান উদ্দিন – (বাংলাদেশের খবর),মিশু ভাষণ – (আমার বার্তা)
বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। তথ্যপ্রবাহের এই নতুন যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকদের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রগতিশীল প্ল্যাটফর্মের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল।
‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সেই প্রয়োজন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তারা।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মানবাধিকার সচেতনতা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তথ্যের নির্ভুলতা রক্ষায় সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয়।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এক মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
https://slotbet.online/