• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ব্রিজ ভেঙ্গে খালে কয়লা বোঝাই ট্রাক, বন্ধ যান চলাচল

মোঃ শামীম হোসাইন / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫
oplus_0

পিরোজপুরের ইন্দুরকানীতে চন্ডিপুর ইউনিয়ন কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙ্গে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ট্রাকে থাকা কারো কোন ক্ষতি হয় নি।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।

জানা যায়, রাত দুইটার দিকে প্রায় ২৫ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানীর মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভার সহ্য করতে না পেরে ভেঙ্গে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে, আর যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/