• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতী শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন যুবক, সড়কে ঝরলো প্রাণ

চৌধুরী জুয়েল রানা / ২৪০ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানার জয়নগরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদ্য বিবাহিত আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে নড়াগাতী থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান নামে ওই যুবক। তিনি এক মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ পরিবহনের চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/