• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাদ্রাসার এতিমদের সাথে ঈদ পূনর্মিলনী করলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন 

রাজিব হোসেন, শরণখোলা / ২১১ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে ছোট হুজুরের মাদ্রাসার এতিম শিশুদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী  বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। ৯ জুন দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা মোহসেনিয়া ছোট হুজুরের মাদ্রাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোড়লগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জমাদার,  বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক  তালুকদার, সাবেক সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু ও শ্রমিক দলের  সেক্রেটার মোঃ সুজন। বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ সময় বলেন, অন্তর্বর্তীকালীন  সরকারের  প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে তারিখ ঘোষণা করেছেন তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করতে হবে। আমরা বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছি। এ সময় তিনি আরো বলেন শরণখোলার মানুষের সাথে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/