• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধ : / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় অবস্থিত জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন শ্রমিক মো. জাকির হোসেন (৩০)। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির নেত্রকোণার বারহাট্রা উপজেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।

জাকিরের সহকর্মীদের অভিযোগ, তিনি ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন। তবে কারখানার এজিএম জুবায়ের বাসার জানান, জাকির পারিবারিক কলহে হতাশাগ্রস্ত ছিলেন, যা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিক ও পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি সাঁজোয়া যান ভাঙচুর করেন বলে জানা গেছে।

শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বেলা ১১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/