চালকুমড়া একটি দৈনন্দিন চাহিদাসম্পন্ন সবজি, যা শহর ও গ্রামের বাজারে সমানভাবে বিক্রি হয়। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় চালকুমড়া চাষে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ৬ জন কৃষকের মাধ্যমে ২০ শতক করে মোট ১২০ শতক জমিতে চালকুমড়ার প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। এতে আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে উল্লেখযোগ্য ফলন ও অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। মায়া নামের উন্নতজাত ব্যবহারের ফলে অধিক ফলন পাওয়া সম্ভব হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতে সুষম সার ও মাচার ব্যবহার করা হয়েছে। সঠিক সেচ ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদিত চালকুমড়া ভোক্তার জন্য নিরাপদ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতে গড় আয় প্রায় ২২,৫০০ টাকা। খরচ বাদ দিয়ে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ করছেন প্রদর্শনী প্রাপ্ত কৃষকেরা।
বিরল উপজেলায় আধুনিক পদ্ধতিতে চালকুমড়া চাষ টেকসই কৃষি উন্নয়নের একটি সফল উদাহরণ। ৬টি প্রদর্শনী প্লটের অভিজ্ঞতা থেকে স্পষ্ট, সঠিক পদ্ধতি ও প্রযুক্তির প্রয়োগ হলে অল্প জমিতেও লাভজনক ফসল ফলানো সম্ভব। এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে এলাকার কৃষকদের আয়ের পথ সুদৃঢ় হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
https://slotbet.online/