• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেবিদ্বারে কৃষকের গোয়াল ঘরে বিষ প্রয়োগে ৩ গরু হত্যা, ঈদের আগেই নিঃস্ব পরিবার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ) / ১৫৬ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে এক কৃষ‌কের ৩টি গরু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মারা গেছে ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এতে ঈদের আগেই দরিদ্র কৃষক পরিবারটি নিঃস্ব হ‌য়ে প‌ড়ে‌ছে, তা‌দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। রোববার বিকা‌লে উপ‌জেলার ফ‌তেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কৃষক তাজুল ইসলামের বা‌ড়ি‌তে ওই ঘটনা হয়।

স্থানীয়রা জানান, তাজুল ইসলাম ৩০ বছর ধ‌রে গরু লালন পালন ক‌রে হা‌টে কেনা বেচা ক‌রেন। বর্তমা‌নে সে ৫ টি গরু পালন কর‌ছে। আজ বিকা‌লে ৩‌টি গরু অজ্ঞাত কার‌নে হঠাৎ মারা যায়। বাকী দুইটাও মৃত‌্যুর প্রহর গুন‌ছে। মৃত গরুগুলোর মধ্যে দুটি কুরবানির পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত ছিল এবং অপরটি ছিল ৮ মাসের গর্ভবতী গাভী। 

কৃষক তাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে তিনি গরুগুলোকে ঘাস ও পানি খাওয়ানোর পর বাড়ি থেকে বের হন। পরে ফিরে এসে দেখেন, গোয়াল ঘরের তিন‌টি গরু ম‌রে প‌ড়ে আ‌ছে। অপর দুই‌টি গরু বাই‌রে অসুস্থ অবস্থায় কাতরা‌চ্ছে।  তিনি অভিযোগ করে বলেন, “আমার গরুগুলোর খাবার পানিতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। শখ করে গরুগুলো বড় করছিলাম কোরবানির হা‌টে বি‌ক্রির জন‌্য জন্য।” গরু গু‌লি হা‌রি‌য়ে তার ৫ লক্ষা‌ধিক টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানান।

তাজুল ইসলামের স্ত্রী অহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা ৩০ বছর ধরে গরু পালন করছি, এমন ঘটনা কোনোদিন হয়নি। কিস্তি আর ধার-দেনা করে কিনেছিলাম গরুগুলো। একটি গাভির দুধ বিক্রি করে সংসার চলত। এখন আমরা কিভাবে এই ক্ষতি সামলাবো? কষ্ট করে গরুগুলো পালন করছিলাম, কে যে এভাবে মেরে ফেললো, আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “আমরা ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/