• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে

আবু বক্কর সিদ্দিক( স্বপন), ঝিনাইদহ প্রতিনিধি: / ১০৫ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজারে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী চলা এ সহিংসতা নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেলে চরপাড়া বাজারে মাছ কেনাবেচা নিয়ে হরিণাকুন্ডুর চরপাড়া ও শৈলকুপা উপজেলার মাইলমাড়ী গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন রোববার সকালে চরপাড়া গ্রামের তিন বহিরাগত ছাত্র মাইলমাড়ী গ্রামের পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে। এরই জেরে দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে চরপাড়া পুলিশ ক্যাম্প ও হরিণাকুন্ডু থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি বেগতিক দেখে পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় ক্যাম্প ও থানা পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/