• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফকিরহাটে এক ইউপি সদস্য’র ভাইয়ের মরদেহ উদ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম / ২৩৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে এক ইউপি সসদ্য’র ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে মারপিট করে সুকৌশলে হত্যা করা হয়েছে।

নিহত মাহাতাব শেখ (৪২) উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই। তিনি পেশায় একজন কৃষক।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই রিপন শেখ জানান, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মাহাতাব শেখ বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কাহারা তার উপর হামলা করে। এসময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে মাহবাব শেখ তার ভাইপো মহাসিন শেখের নিকট মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান।

এরপর পরিবারের লোকজন মাহাতাব শেখকে নলধাবাগ এলাকা থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।

এদিকে নিহতের ভাই ইউপি সদস্য মোস্তফা শেখ গত বুধবার (১৪ মে) পুলিশের কাছে গ্রেপ্তার হন বলে পরিবার জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সে কিভাবে মারা গেছে এখনো কিছু বোঝা যাচ্ছেনা। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/