• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুরে শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালিত

মো: রেজাউল করিম / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলু, বনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।একটি রক্তাক্ত স্মৃতি

১৯৭১ সালের ২৫ অক্টোবর পাক হানাদার বাহিনী নির্মম হামলা চালায় নাগরপুর উপজেলার বনগ্রাম রসুলপুরে। নিরীহ গ্রামবাসীসহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, গ্রামের বসতঘর ও গবাদি পশু পুড়িয়ে ধ্বংসস্তুপে পরিণত করা হয় পুরো এলাকা।

নৃশংস এই হত্যাযজ্ঞের পর শহীদদের একত্রে দাফন করা হয় গণকবরে। সেই থেকে প্রতিবছর ২৫ মার্চ শহীদদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, প্রশাসন ও এলাকাবাসী ছুটে আসেন এই স্মৃতিস্থলে, যেন ইতিহাসের সেই ভয়াবহ দিনটি কখনো ভুলে না যায় প্রজন্মের পর প্রজন্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/