• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নির্বিঘ্ন ঈদ উদযাপনে সিলেটে নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগ

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : সিলেটে আসন্ন ঈদুল ফিতরে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এই তথ্য জানিয়েছেন। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। চুরি-ছিনতাই রোধ এবং যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় এবং অপ্রাপ্ত বয়স্করা যেন মোটরসাইকেল মহড়ার নামে ত্রাস সৃষ্টি করতে না পারে এবং ভ্যান বা ট্রাকে সাউন্ড বক্স নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।

ঈদের লম্বা ছুটিতে সিলেটে পর্যটকদের নিরাপত্তা জোরদার ও ভোগান্তিরোধে নানা উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘প্রতিবছর সিলেটে পর্যটকদের আগমন ঘটে। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

শের মাহবুব মুরাদ আরও বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পর্যটকরা যাতে এই এলাকায় নকল পণ্য ও কসমেটিকস কিনে প্রতারিত না হয় সে জন্য অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসময়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দেবাশীষ দাশ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/