• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী স্টেশনে দুই ট্রেনে সংঘর্ষ, তিনটি বগি লাইনচ্যুত

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্দা ট্রেনের সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচুত্য হয়। বগি তিনটি উদ্ধারে কাজ চলছে।

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে দুটি ট্রনে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, পদ্মা ট্রেনটির বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেয়া হয়েছে।তিনি বলেন, যেহেতু পদ্মার তিনটি রেক পড়েছে সেহেতু রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/