• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাওয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করে ইজিবাইক ছিনতাই

এম এ মোমিন / ১৬১ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ইজিবাইক চালককে গলায় ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ছিনতাইকারীদের অনুকূলে না থাকায় অটোরিকশা ফেলে পালিয়েছেন ছিনতাই কারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালকের নাম কামরুজ্জামান (৩৮)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বাদমেছিল সরমজানি গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।

জানা গেছে, সোমবার বিকালে দুই ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা থেকে ইজিবাইকটি ভাড়া নিয়ে হরিণমারি এলাকায় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছটি দেখতে যান। সেখান থেকে ফেরত আসার পথে বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় পৌঁছালে তারা চালক কামরুজ্জামানকে কৌশলে নির্জন রাস্তায় নিয়ে ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন এবং ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা অসংখ্যজনক হলে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পথিমধ্যে ছিনতাইকারী তড়িঘড়ি করে পালানোর সময় উপজেলা শহরের কলেজ রোড এলাকায় একটি মোটরসাইকেলের সাথে ইজিবাইক টির সড়ক দুর্ঘটনা ঘটলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পূর্বেই ইজিবাইকটি ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় প্রমান সাপেক্ষে ইজিবাইকটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দোষীদের শনাক্ত করতে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/