• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই : সালাহ উদ্দিন আহমদ

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্হানীয় সরকারের কোন নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।

অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।

দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে বিএনপি বড় ধরনের সমাবেশ করেছে। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা ময়দানে আয়োজিত এই জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনসভায় যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ ও ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/