• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলতলায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মিলনমেলা -২০২৫ অনুষ্ঠিত 

মুন্সী মেহেদী হাসান / ২১০ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

 

ফুলতলায় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের একসাথে হওয়ার পর এক আনন্দ মূখর পরিবেশের অবতারণ হয়ে উঠে সমগ্র মাঠ প্রাঙ্গন।দিনটিকে স্বরণীয় করে রাখতে আয়োজন করা হয় দিনব্যাপী চেয়ার সেটিং, ফুটবল প্রীতি ম্যাচ,বেলুন ফাটানোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শুক্রবার সকাল ১০ টার দিকে ফুলতলা মোজাম মহলদার ( এম এম) কলেজ মাঠ প্রাঙ্গনে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করা হয় । মিলনমেলা পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা মাহাবুব আলম দীপকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমানের পরিচালনায় মিলনমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা ও খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খুলনা মহানগর বিএনপির সহ- সভাপতি এস এ রহমান বাবুল, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার, ফুলতলা থানা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান , দৌলতপুর থানা সাধারণ সম্পাদক শেখ ইমাম, খাঁনজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজান, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন। এছাড়াও সাবেক ছাত্রদল নেতা কাজী মোস্তফা জামান, কামরুজ্জামান খান, সোয়েব উদ্দিন মিন্টু,অনুপম মিত্র,জাহিদ জমাদ্দার,হালিম বিশ্বাস, কাজী সাজ্জাদসহ ১৯৮৪ থেকে ১৯৯২ সালের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ মিলনমেলায় উপস্থিত ছিলেন ।

এসময় নেতৃবৃন্দরা নিজেদের ঐক্যবদ্ধ রাখতে আরো ধৈর্যশীলতার জনগনের আস্থা অর্জনের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হওয়ার পরামর্শ দেন। সর্বশেষ প্রীতি ভোজে ও লটারি কুপন ড্র এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/