• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এশিয়া ফার্মা এক্সপো ২০২৫-এ অংশ নিয়েছে ‘ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ’

শাহাদাত কামাল শাকিল / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা: তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণ করেছে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ৮০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে রয়েছে ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ।

ফার্মাসিউটিক্যাল শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শনের জন্য আয়োজিত এ মেলায় ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে কাজ করে আসছে এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির স্টলে ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে RADWAG ইলেকট্রনিক ব্যালেন্স, ময়েশ্চার অ্যানালাইজার ও ওজন পরিমাপক যন্ত্রপাতি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে। ফার্মাসিউটিক্যাল শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানি, বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা তাদের স্টলে এসে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে জানতে পারছেন।

ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, “বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এই খাতে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। আমাদের লক্ষ্য হলো, আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদনে সহযোগিতা করা এবং অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করা।”

তিন দিনব্যাপী চলমান এই এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/