• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীর কবিরহাটে মাদক শিরকের বিরুদ্ধে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ

কবিরহাট প্রতিনিধি সাইফুল ইসলাম / ১৫৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মাদক, শিরক থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ। ওই এলাকার যুবকেরা মাদক, শিরকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলার পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন, চট্টগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।

তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন।

বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন, পদুয়া মিঞা বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন, পশ্চিম নুরসোনাপুর আল বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসাইন, ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আবু নাছের।

এসময় আরও উপস্থিত ছিলেন পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী আবুল হাশেম, মো. আনোয়ার হোসেন জিন্নাহ মিয়া, মো. গোলাম রব্বানী, পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ফরমান, সমাজসেবক গোলাম দস্তগীর তৌহিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/