• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

আবু বকর সিদ্দিক স্বপন / ১৮২ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১১ জানুয়ারি, শনিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ হয় পিন্টু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) । রুবেলের নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর পরিবারসহ এলাকাবাসী তাকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়, কিন্তু সাতদিন পরেও তার কোনো সন্ধান মেলেনি।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১১ জানুয়ারির রাতেই রুবেল মিয়া ও একই গ্রামের সাগর নামক এক তরুণ একসাথে বাড়ি ফেরার পথে ছিলেন। তবে রুবেলের পরিবার জানায় যে, সে রাতে রুবেল বাড়ি ফিরে আসেনি। এরপর ১৮ জানুয়ারি, শনিবার দুপুরে বাদপুকুর গ্রামের দুলাল নামক এক ব্যক্তির বাড়ির পায়খানার সিলাপ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সিলাপ উঠিয়ে দেখা যায়, রুবেলের মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনার পর গ্রামবাসীর সন্দেহ হয় যে, রুবেলের মৃত্যুতে সাগর জড়িত থাকতে পারে। পরবর্তীতে সাগর পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ধারণা করছে, সাগরের সঙ্গে রুবেলের মৃত্যুর কোনো যোগসূত্র থাকতে পারে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রুবেলের পরিবার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ এই রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/