• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আয়নাঘর-ভাতের হোটেল বলে ডিবিতে কিছু থাকবে না’

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না।

 

সোমবার দুপুরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ে ভেতরের এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়নাঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না।

 

 

তিনি বলেন, ‘ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।’

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।’

 

তিনি বলেন, পুলিশ নিয়োগ, এসআই নিয়োগে আমরা কোনো সুপারিশ করিনি, এটা কেউ বলতে পারবে না। আমিও যদি কোনো দুর্নীতি করি তা আপনারা প্রকাশ করে দেন। কিন্তু সত্যিটা প্রকাশ করেন। বলে দেন ওই জায়গায় টাকা খেয়েছি, লিখে দেন। আমার কোনো আপত্তি থাকবে না।

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/