• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ ‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এর আগে মেলা উপলক্ষে কৃষি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলায় শস্যচিত্রে জাতীয় পতাকা ও হাজীগঞ্জ উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষন, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপন্য তৈরি-সহ কয়েকটি স্টল দেওয়া হয়েছে।

এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/