যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে।
রোববার রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
বলা হয়, প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা।
আইওএমর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।
আইওএম’র সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে
।
https://slotbet.online/